অচেনা কবুতর এসে ডিম দিলে ডিম ও বাচ্চার হুকুম কী?

Apr 29, 2026

❖ প্রশ্ন

আমি কয়েকটি কবুতর পুষি। মাঝেমধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয়। পরে সেই ডিম থেকে বাচ্চা হয়। এখন এই অচেনা কবুতর, ডিম ও বাচ্চার হুকুম কী?

❖ উত্তর

অন্য কারো কবুতর যদি আপনার কবুতরের খাঁচায় বা পরিবেশে এসে পড়ে, তাহলে যথাসম্ভব তার মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা আবশ্যক।

যদি মালিকের সন্ধান পাওয়া না যায়, এবং ওই কবুতর ডিম পাড়ে ও তা থেকে বাচ্চা জন্মায়, তাহলে শরয়ী দৃষ্টিতে ডিম ও বাচ্চার মালিক মূল কবুতরের প্রকৃত মালিকই থাকবে।

সুতরাং, মালিকের সন্ধান পাওয়া গেলে ডিম ও বাচ্চাসহ কবুতরটি তাকে ফিরিয়ে দিতে হবে।

আর যদি দীর্ঘ প্রচেষ্টার পরও মালিকের সন্ধান পাওয়া না যায়, তাহলে তা গরিব-মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। তবে এক্ষেত্রে যদি আপনি নিজে গরিব হন, তাহলে তা নিজের ব্যবহারেও রাখতে পারবেন।

❖ দলিল ও তথ্যসূত্র

রদ্দুল মুহতার: ৪/২৮৪, ফতোয়ায়ে তাতারখানিয়া: ১৮/৪৫৯, ফতোয়ায়ে হিন্দিয়া: ৫/৪২০

আরও পড়ুন (সম্পর্কিত নিবন্ধ)

অচেনা কবুতর এসে ডিম দিলে ডিম ও বাচ্চার হুকুম কী? | হকপথ - বিশুদ্ধ ইসলাম