প্রশ্ন:
খাবারের চাহিদা পূরণকারী ইনজেকশন বা স্যালাইন ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়?
উত্তর:
রোজা থাকা অবস্থায় ইনজেকশন অথবা গ্লুকোজ স্যালাইন পুশ করলে রোজা ভঙ্গ হয় না। কারণ, রোজা ভঙ্গ হওয়ার মূল কারণ হলো—কোনো বস্তু সরাসরি পেট বা মস্তিষ্কে প্রবেশ করানো।
অথচ ইনজেকশন বা স্যালাইন রগের (শিরার) মধ্যে পুশ করা হয়, যার সাথে পেট বা মস্তিষ্কের সরাসরি কোনো সংযোগ নেই। সুতরাং এ ধরনের ইনজেকশন বা স্যালাইন ব্যবহারে রোজা ভঙ্গ হয় না।
তথ্যসূত্র:
রদ্দুল মুহতার, ২/৩৯৫–৩৯৬
ফতহুল কাদির, ২/২৫৭
বাদায়েউস সানায়ে, ২/৯৩
ফতোয়া হিন্দিয়া (যাকারিয়া), ১/২০৪
ফতোয়া রহিমিয়া, ২/৩৮, ফতোয়া নং ৫৯৩

