স্বামী অবাধ্য হলে স্ত্রীর করণীয়

Feb 6, 2026

প্রশ্নঃ স্ত্রী অবাধ্য হলে স্বামীদের মৃদু প্রহার করতে বলা হয়েছে কিন্তু স্বামী অবাধ্য হলে স্ত্রী কি তাকে প্রহার করতে পারবে?

উত্তরঃ আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর তুলনায় অধিক মর্যাদা দান করেছেন এবং শরীয়তে স্ত্রী অবাধ্য হলে প্রথমে তাকে নসিহতের মাধ্যমে বুঝাবে, সংশোধন না হলে বিছানা ত্যাগ করবে, এতেও সংশোধন না হলে মৃদু প্রহার করার অনুমতি দিয়েছে এবং স্ত্রীকে স্বামীর সম্মানার্থে আনুগত্য করার নির্দেশ দেয়া হয়েছে। পক্ষান্তরে স্বামী অবাধ্য হলে স্ত্রী কখনো প্রহার করতে পারবেনা, তবে অবাধ্য স্বামীর সাথে সদাচরণ এবং আল্লাহ তায়ালার নিকট তার জন্য দোয়া করার মাধ্যমে তার পরিবর্তন আনার চেষ্টা করবে।

তথ্যসূত্রঃ সূরা বাকারা ২২৮, সূরা নিসা ৩৪, দুররুল মুখতার ২/৪২৬, আপকে মাসায়েল ৫/১৭৩ ইমদাদিয়া

সংকলক

মুফতি আব্দুর রহমান নাঈম কাসেমী

আরও পড়ুন (সম্পর্কিত নিবন্ধ)