প্রশ্ন:
সাহরির শেষ ওয়াক্ত এবং ফজরের শুরু ওয়াক্তের মধ্যে পার্থক্য কী?
উত্তর:
সুবহে সাদিক প্রকাশ পাওয়ার সাথে সাথেই ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়। সাহরির শেষ সময় ও ফজরের শুরু সময়ের মাঝে আলাদা করে কোনো “সন্দেহপূর্ণ” বা অতিরিক্ত ওয়াক্ত নেই।
তবে বর্তমান যুগে আধুনিক যন্ত্র ও গণনার মাধ্যমে অনেক সময় সুবহে সাদিক হওয়ার কিছুক্ষণ আগেই সুবহে সাদিকের সময় নির্ধারণ করে ফেলা হয়। এই কারণে সতর্কতার দৃষ্টিতে সাধারণত সুবহে সাদিকের কিছুক্ষণ পর ফজরের আযান দেওয়া হয়ে থাকে, যাতে নামাজ ও রোজার সময়ে কোনো ভুল না হয়।
তথ্যসূত্র:
সুনানুল কুবরা, ১/৭০৭
দুররুল মুখতার (যাকারিয়া), ২/১২–১৪
ফতোয়া হিন্দিয়া (যাকারিয়া), ১/৫১
বাহরুর রায়েক (যাকারিয়া), ১/৪২৪

